Questions : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল ?
Answer:
১৯০৫ খ্রি: ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশি ও বয়কট আন্দোলন শুরু হলে শ্রমিক শ্রেণি এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ১৯০৫ খ্রি: ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন শ্রমিকেরা প্রতিবাদ মিছিল ও জমায়েতে যোগ দেয়। ১৯০৬ খ্রি: East India Railway'-র শ্রমিকরা "Railway Mens' Union" প্রতিষ্ঠা করে উন্নত বেতন ও বাসস্থানের দাবিতে ধর্মঘট করেন।
প্রেমতোষ বসু, অপূর্বকুমার ঘোষ, অশ্বিনীকুমার বন্দোপাধ্যায় প্রমুখ শ্রমিক নেতার উদ্যোগে বিভিন্ন কলকারখানায় ধর্মঘট ও হরতাল পালিত হয়। সরকারি ছাপাখানা, চটকল, রেলওয়ে, ট্রাম প্রভৃতিতে শ্রমিক আন্দোলন অতি সক্রিয় হয়ে ওঠে।
তামিলনাড়ুর তুতিকোরিন বস্ত্র কারখানা, বোম্বাই ও রাওয়াল পিন্ডির অস্ত্র কারখানা ও রেলওয়ে ওয়ার্কশপে শ্রমিকরা ধর্মঘট করে।
বোম্বাইতে বাল গঙ্গাধর তিলক শ্রমিক আন্দোলনের ওপর গভীর প্রভাব বিস্তার করেন। ১৯০৮ খ্রি: তাকে গ্রেপ্তার করা হলে শ্রমিকরা ধর্মঘট করে। বোম্বাইতে পুলিশ ও সেনার গুলিতে ১৬ জন শ্রমিক নিহত হয়েছিল। এরপর থেকে গণ আন্দোলন ক্রমে দুর্বল হয়ে পড়লে শ্রমিক আন্দোলনও স্তিমিত হয়ে পড়ে।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in