Questions : মানুষের বিভিন্ন ক্রিয়া-কলাপ এর ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলো সম্পর্ক স্থাপন করো :
Answer:
মানুষের বিভিন্ন ক্রিয়া-কলাপ এর ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে নাইট্রাস অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড গুলির পরিমাণ অধিকমাত্রায় বৃদ্ধি পেয়েছে।
বিশ্ব উষ্ণায়ন: নাইট্রাস অক্সাইড গ্যাসটি তাপশোষী গ্রীনহাউস গ্যাস বা সূর্য এর প্রতিফলনে সৃষ্ট অবলোহিত আলো বা উত্তাপ শোষন করে গ্রিনহাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়ন ঘটায়।
নদী এবং হ্রদের মাটি ও জলের অম্লীকরণ: নাইট্রোজেনের অক্সাইড গুলি বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রিক এসিড উৎপন্ন করে যা, অম্ল বৃষ্টির অন্যতম উপাদান। এই অম্লবৃষ্টি জলজ জীব ও উদ্ভিদ ধ্বংস করে এবং নদী এবং হ্রদের মাটি ও জল আম্লিক করে সেখানের বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট করে।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in