Madhyamik 2022 geography question paper solved || মাধ্যমিক ভূগোল ২০২২ সমাধান

madhyamik 2022 geography question paper solved,maddhamik geography,মাধ্যমিক ভূগোল ২০২২ প্রশ্ন,madhyamik 2022 geography question answer,madhyamik 2022
Pijus Kumar Sir

মাধ্যমিক ২০২২ ভূগোল প্রশ্ন - উত্তর

Maddhamik Geography 2022 Question Paper Solution 

 Subject - Geography 
Marks - 90
Time - 3 Hours 15 Min
Maddhamik Geography question paper solution 2022

Part -A

1.     বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

1.1.     যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে

(ক) অগ্ন্যুদাম্

(খ) আরোহণ

(গ) সঞ্চয় কার্য

(ঘ) অবরোহণ


1.2.      দুটি নদী-অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে-

(ক) জলবিভাজিকা

(খ) নদীমঞ্চ

(গ) স্বাভাবিক বাঁধ

(ঘ) দোয়াব


1.3.      হিমবাহ সৃষ্ট হ্রদ হল-

(ক) করি হ্রদ

(খ) প্লায়া হ্রদ

(গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

(ঘ) উপহ্রদ


1.4.       বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে-

(ক) বালিয়াড়ি

(খ) হামাদা

(গ) ধ্রিয়ান

(ঘ) লোয়েস


1.5.      সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে-

(ক) শটস্

(খ) বোলসন

(গ) ধান্দ

(ঘ) তাল

1.6.       কেন্দ্রশাসিত অঞ্চল লাডাককে পৃথক করা হয়েছে-

(ক) তেলেঙ্গানা

(খ) জম্মু ও কাশ্মীর

(গ) উত্তরাখন্ড

(ঘ) ঝাড়খণ্ড


1.7.      শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে -

(ক) ভাবর

(খ) খাদার

(গ) কারেওয়া

(ঘ) দুন


1.8.      ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল-

(ক) হিরাকুঁদ

(খ) ভাকরা-নাঙ্গাল

(গ) নাগার্জুন সাগর

(ঘ) রাণাপ্রতাপ সাগর


1.9.       মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়

(ক) কেরলে

(খ) কর্ণাটকে

(গ) মেঘালয়

(ঘ) পশ্চিমবঙ্গে


1.10.       যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হল

(ক) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ

(খ) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ

(গ) ক্রান্তীয় মরু উদ্ভিদ

(ঘ) সরলবর্গীয় উদ্ভিদ


1.11.      ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত

(ক) জোড়হাটে

(খ) বেঙ্গালুরুতে

(গ) চিকমাগালুরে

(ঘ) কোয়েম্বাটোরে


1.12.      পশ্চিমবঙ্গের সর্বাধিক তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র হল-

(ক) দুর্গাপুরে

(খ) খড়গপুরে

(গ) সেক্টর ৫. সল্টলেকে

(ঘ) শিলিগুড়িতে


1.13.       ভারতের আদমসুমারি অনুযায়ী একটি শহরের নূন্যতম জনসংখ্যা হল-

(ক) ৪০০০

(খ) ৫০০০

(গ) ৬০০০

(ঘ) ৭০০০


1.14.      ভারতের বৃহত্তম বন্দর শহর হল-

(ক) হলদিয়া

(খ) চেয়াই

(গ) কোলকাতা

(ঘ) মুম্বাই

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

Part - B

2.     

2.1.     নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশের 'ও' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখ (যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)

2.1.1.     নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক

Ans - (শু) True


2.1.2.     সমুদ্রে ভাসমান বরফের স্তুপ কে হিমশৈল বলে। 

Ans - (শু) True 


2.1.3.     শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। 

Ans - (অ) False 


2.1.4.     ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। 

Ans - (অ) False 


2.1.5.     লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ। 

Ans - (অ) Fslse


2.1.6.     দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। 

Ans - (শু) True


2.1.7.     ভারতের একটি বনজভিত্তিক শিল্প হল কাগজ শিল্প। 

Ans - (শু) True 


2.2.     উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)

2.2.1.      নীল নদের বদ্বীপ ______আকৃতির।

Ans : ধনুক


2.2.2.     দুটি করির মধ্যবর্তী অংশকে _____ বলে।

Ans : এরিটি


2.2.3.      দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল______

Ans : আনাইমুদি


2.2.4.     অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র_____ নামে পরিচিত।

Ans :  ডিহং


2.2.5.      উত্তর-পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড় কে ______ বলে

Ans : আঁধি


2.2.6.      _______ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।

Ans : লবণাক্ত


2.2.7.     জামনগর_______ শিল্পের জন্য বিখ্যাত।

Ans : পেট্রোরসায়ন


2.3.     একটি বা দুটি শব্দে উত্তর দাও (যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)

2.3.1.    নদী বাঁকের কোনদিকে ক্ষয় বেশি ঘটে?

Ans : অবতল অংশে


2.3.2.     মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়।

Ans :  সমুদ্রপৃষ্ঠ


2.3.3.      বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ি গুলির নাম লেখ।

Ans : সিফ


2.3.4.     পশ্চিম হিমালয়ের 'তাল কি?

Ans : হিমবাহ সৃষ্ট হ্রদ


2.3.5.     ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্ন গতি দেখা যায়?

Ans : পশ্চিমবঙ্গ


2.3.6.      পার্বত্য চালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখ।

Ans :  ফালি চাষ


2.3.7.      ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী?

And :  উত্তর প্রদেশ


2.3.8.      ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল?

Ans :  হাওড়ার ঘুষুরি


2.4.     বাম দিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখ:

Maddhamik Geography 2022
Ans

2.4.1.     নামচা বারওয়া    -    ৩ পূর্ব হিমালয়ের শৃঙ্গ

2.4.2.      মাজুলী              -    ৪. ব্রহ্মপুত্র

2.4.3.      মরুস্কুলি             -    ১. রাজস্থান

2.4.4.      পারাদ্বীপ            -    ২. ওড়িশা

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 


Part - C

3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

3.1.    পর্যায়ণের সংজ্ঞা দাও।

অথবা

পলল শঙ্কু কী?
Ans
পর্যায়ণের সংজ্ঞা :
বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা- হিমবাহ, বায়ু, নদী, সমুদ্র তরঙ্গ প্রভৃতি শক্তির দ্বারা ক্ষয়, পরিবহন, সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের সামঞ্জস্য বজায় রাখে, তাকে পর্যায়ন বলা হয়।

Ans 2 :
পলল শঙ্কু
পর্বতের পাদদেশে নুড়ি, বালি, পলি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে, তাকে পলল শঙ্কু বলে।
Extra _
 পলল শঙ্কুর উপর দিয়ে নদী যখন বিভিন্ন খাতে প্রবাহিত হয়, তাকে পলল ব্যজনী বলে।
3.2.    পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো?

অথবা

তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও।
Ans: 
পাদদেশীয় হিমবাহ: 
হিমবাহ যখন উঁচু পর্বতের থেকে নেমে এসে পর্বতের পাদদেশে বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করে, তখন তাকে পাদদেশীয় হিমবাহ (Piedmont Glacier) বলে । উচ্চ অক্ষাংশে অবস্থিত পার্বত্য অঞ্চলের পাদদেশে উষ্ণতা কম থাকায় সহজেই পাদদেশীয় হিমবাহ সৃষ্টি হয়

উদাহরণঃ আলাস্কার মালাসপিনা হিমবাহটি হল পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের উল্লেখযোগ্য উদাহরণ। এটি প্রায় ৪,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত

Ans 2 :
তির্যক বালিয়াড়ি ( বার্খান ) :
বায়ুর গতিপথে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি কে তির্যক বালিয়াড়ি বা বার্খান বলে । 
সাধারণত এই বার্খানের দুপাশে দুটি সিংহের মত শিরা দেখা যায়। এর প্রতিবাদ ঢাল মৃদু এবং অনুবাদ ঢাল খাড়া প্রকৃতির হয়।

3.3.     ময়দান বলতে কী বোঝো?

অথবা

কচ্ছের রণ কী?
Ans: 
ময়দান :
ময়দান শব্দের অর্থ অনুচ্চ ভূমিভাগ।

কর্ণাটক মালভূমির পূর্বের অনুচ্চ ও মৃদু তরঙ্গায়িত সমপ্রায় ভূমি ভাগকে ময়দান বলে।

Ans 2 :
কচ্ছের রণ
"রণ' শব্দের অর্থ জলময় দেশ। কচ্ছের রণ বলা হয় গুজরাটের কচ্ছ উপদ্বীপের উত্তর ও পূর্বের অগভীর লবণাক্ত জলাভূমিকে। কচ্ছের রণের দক্ষিণ অংশকে বলা হয় ক্ষুদ্র রণ এবং উত্তর অংশকে বলায় বৃহ রণ।

3.4.    পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও।

অথবা

কৃষি বনসৃজন বলতে কি বোঝো ?

Ans
পশ্চিমী ঝঞ্ঝা:
শীতকালে বায়ুরচাপ বলয় দক্ষিণে 5°-10° সরে যাওয়ার কারণে ভারতের উত্তর-পশ্চিম অংশ পশ্চিমাবায়ুর অন্তর্গত হয়। এরফলে ভূমধ্যসাগর থেকে আগত আর্দ্র পশ্চিমাবায়ু দুর্বল ঘূর্ণবাত বা Depression-এর সৃষ্টি করে এবং মাঝে মাঝে হালকা বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটিয়ে থাকে। একেই পশ্চিমীঝঞ্ঝা বলে।

Ans 2:
কৃষি বনসৃজন
কৃষক তার নিজের জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ, ফলমূল, জৈব সার, ওষুধ প্রভৃতি পাওয়ার জন্য কৃষিজমির চারিদিকে অব্যবহৃত বা পতিত জমিতে গাছ লাগিয়ে যে বনভূমি গড়ে তোলে তাকে, কৃষি বনসৃজন বলে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 


3.5.     ধাপ চাষের সংজ্ঞা দাও।

অথবা

বাণিজ্যিক ফসল কী?

Ans : 
ধাপ চাষের সংজ্ঞা
চাষের সময়ে অনেক ক্ষেত্রে আমাদের জমিতে দাঁড়ানো জলের প্রয়োজন হয়। এখন পাহাড়ি অঞ্চলের ঢালু গায়ে, জলে একেবারেই দাঁড়াতে পারে না। এই ক্ষেত্রে জল দাঁড় করিয়ে চাষ করার জন্য সিড়ির মতোন সমতল উপরিতল বিশিষ্ট ধাপ কেটে সেই সমতলে চাষ করা হয়। এই ধাপ কেটে চাষের পদ্ধতিকেই ধাপ চাষ বলে।

Ans 2 : 
বাণিজ্যিক ফসল : 
যে ফসলগুলি খুব উপকারী এবং কৃষকদের পছন্দসই পণ্য ফেরত দেয় যা লাভের জন্য বিক্রির জন্য চাষ করা হয় বাণিজ্যিক ফসল হিসাবে পরিচিত। উদাহরণ হল তুলা, আখ, পাট, রামি ইত্যাদি।
3.6.     'বিশুদ্ধ কাঁচামাল' বলতে কি বোঝো?

অথবা

উত্তর-দক্ষিণ করিডর কী?
Ans: 
বিশুদ্ধ কাঁচামাল
যে সমস্ত কাচামালের ওজন ও উৎপন্ন শিল্পজাত দ্রব্যের ওন সমান থাকে, তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে।
যেমন-তুলো, পাট, পশম ইত্যাদি। 
Extra_ 
-সমস্ত কাঁচামালের ওজন ও উৎপন্ন শিল্পজাত দ্রব্যের ওজন সমান থাকে না, হ্রাস পায়, তাদের অবিশুদ্ধ কাচামাল বলে। যেমন-লোহা, তামা, আখ, চা ইত্যাদি।

Ans 2 : 
উত্তর-দক্ষিণ করিডর:
উত্তর-দক্ষিণ করিডোর হল একটি 4,000 কিলোমিটার করিডোর যা NH 44 -এর মধ্য দিয়ে শ্রীনগর-উধমপুর-জম্মু-জলান্ধর-দিল্লি-আগ্রা-গোয়ালিয়র-ঝাঁসি-নরসিংহপুর-লখনাদন-নাগপুর-হায়দরাবাদ-বেঙ্গালুরু-মারাকুম পর্যন্ত চলে।

Part - 4

4. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

4.1.     উষ্ণ মরুঅঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো।

অথবা

উপনদী ও শাখানদীর মধ্যে পার্থক্য করো।
Ans: 
মরু অঞ্চলে বায়ু ছাড়া ক্ষয়কার্যের অন্যান্য প্রাকৃতিক শক্তি উপস্থিত না থাকায় ভূমিরূপ বিবর্তনে বায়ুই প্রধান ভূমিকা গ্রহণ করে অর্থাৎ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায়। কারণ-
বৃষ্টিপাতের অভাবঃ মরু অঞ্চলে বৃষ্টি প্রায় হয় না বা বৃষ্টিপাতের পরিমাণ খুবই অল্প। তাই বালিস্তর সর্বদা আলগা ও শিথিল থাকে, আর এই আলগা বালুকণা বায়ু সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারে।
যান্ত্রিক আবহবিকারের প্রাবল্যঃ মরু অঞ্চলে দিন-রাত্রি এবং শীত-গ্রীষ্মের মধ্যে উষ্ণতার পার্থক্য অনেক বেশি। তাই উষ্ণতার পার্থক্যে শিলাসমূহ যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ-বিচূর্ণ হয়ে অবশেষে বালিকণায় পরিণত হয়, যা বায়ুর ক্ষয়কার্যের প্রধান উপাদান।
বাধাহীন বায়ুপ্রবাহঃ মরু অঞ্চল প্রায় উদ্ভিদ বিরল হওয়ায় এখানে বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয়। এছাড়া, মরু অঞ্চল জনমানবহীন বলে বায়ু বসতবাড়ি বা অন্য কোনো বাধারও সম্মুখীন হয় না। ফলে ভূপৃষ্ঠের আলগা বালুকারাশি এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়।

Ans 2:
উপনদী ও শাখানদীর মধ্যে পার্থক্য 

1. যে সকল নদী ঝরণাধারা, হ্রদ, বরফগলিত স্রোত ইত্যাদি থেকে উৎপন্ন না হয়ে অন্য কোন নদী থেকে উৎপন্ন হয় তাকে শাখা নদী বলে। । অন্যদিকে, উপনদী হলো জল-বিভাজিকার একটি প্রকরণ। দুটি নদী মিশে গিয়ে একটি নদীতে মিলিত হয় তাহলে প্রথমোক্ত দুটি নদীকে উপনদী বলা হয়।

2. উপনদী সাধারণত নদীর উপরের (উঁচু জায়গা থেকে প্রবাহিত হয়ে আসে) অংশে পাওয়া যায়। অন্যদিকে সাধারণত শাখা নদী মূল নদীর নিচের দিকে পাওয়া যায়।

3. উপনদী সাগর বা সমুদ্রের সাথে মিলিত হয় না। অন্যদিকে, শাখা নদী সাগর বা সমুদ্রের সাথে মিলিত হতেও পারে, নাও পারে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 


4.2.     সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো।

অথবা

নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য উল্লেখ করো।

Ans: 

সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো : 

সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব : পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন সুন্দরবন অঞলে যথেষ্ট প্রভাব ফেলেছে —

1. উষ্ণতা বৃদ্ধি : বিগত 1980 সাল থেকে 2017 সাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন নদী ও সমুদ্রজলের উষ্ণতা প্রতি দশকে 0.5 °সে হারে বৃদ্ধি পেয়েছে। উষ্ণতার এই বৃদ্ধি ম্যানগ্রোভ অরণ্যের বাস্তুতন্ত্রের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলছে ।

2. ঘূর্ণবাত ও মৌসুমি বৃষ্টিপাত : পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের জন্য সুন্দরবন অঞ্চলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে। আয়লা এমনই একটি ঘূর্ণবাত। 

3. সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধি : পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবন সংলগ্ন সমুদ্র জলতলের উচ্চতা দ্রুত বেড়ে চলেছে। এতে বহু দ্বীপ (লােহাচড়া, নিউমুর) সমুদ্রে তলিয়ে গেছে। 

4. জল এবং মাটির লবণতা বৃদ্ধি : জলতল বেড়ে যাওয়ায় এখানকার জল এবং মাটির লবণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কৃষির প্রয়ােজনীয় জল এবং খাদ্য ও পানীয় জলের সমস্যাও বাড়ছে।

5. বন্যার আশঙ্কা বৃদ্ধি : জলতল বেড়ে যাওয়ার কারণে নদীবাঁধ ভেঙে বন্যার আশঙ্কা অনেক বৃদ্ধি পেয়েছে।

Ans 2: 

নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য

নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য

4.3.     পূর্বঘাট ও পশ্চিমঘাটের পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

অথবা

ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো।

Ans:

পূর্বঘাট ও পশ্চিমঘাটের পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য

পূর্বঘাট ও পশ্চিমঘাটের পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য

Ans 2:

ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন :

স্বল্প দৈর্ঘ্য - নর্মদা বাদে পশ্চিম বাহিনী প্রায় প্রতিটি নদীর দৈর্ঘ্য অনেক কম, প্রবাহ পথ কম হওয়ায় নদী গুলির দ্বারা বাহিত পদার্থের পরিমাণও তুলনামূলক ভাবে অনেক কম। যা মোহনা অঞ্চলে বদ্বীপ গঠনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

খাড়া ঢাল - পশ্চিম বাহিনী নদী গুলি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের খাড়া ঢালের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী গুলি হয় দ্রুত গতি সম্পন্ন ও খরস্রোতা। তাই নদী গুলির দ্বারা যে পরিমাণ পলি বাহিত হয়, সেগুলি নদী মোহনা অঞ্চলে সঞ্চিত হওয়ার তেমন একটা সুযোগ পায় না।

উপনদীর সংখ্যা - পশ্চিম বাহিনী প্রায় প্রতিটি নদীর উপনদীর সংখ্যা অনেক কম ও দৈর্ঘ্য ক্ষুদ্রাকার। তাই এই উপনদী গুলির দ্বারা বাহিত পদার্থের পরিমাণও তুলনায় অনেক কম।

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

4.4.     ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো।

অথবা

গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন?

Ans: 

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ:

i) ভারতে এই শিল্পের অতিদ্রুত উন্নতি হওয়ায় দেশ ও বিদেশে চাহিদা অত্যন্ত বেড়েছে।

ii) কম্পিউটারে দক্ষ মেধাসম্পন্ন মানুষের সংখ্যা বেশি।

iii) এই শিল্পে প্রচুর কর্মসংস্থানের সুযোগ থাকায় সরকার সংস্থাগুলিকে বিশেষ ছাড় দিয়েছে।

iv) সরকারি ও বেসরকারি উদ্যোগে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান।

v) এই শিল্পে প্রয়োজনীয় শ্রমিকের জোগানের জন্য তৈরি করা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র

Ans 2:

গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক এর কারণ:

1. সমতল ভূপ্রকৃতি: গাঙ্গেয় সমভূমিটিতে ভূমির বন্ধুরতা একেবারেই নেই। এখানকার সমতল ভূপ্রকৃতি কৃষিকাজ, পরিবহণ ও শিল্পস্থাপনের উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। 

2. অনুকূল জলবায়ু: এই অঞ্চলটির উষ্ণতা ও বৃষ্টিপাত মধ্যম প্রকৃতির। এইরূপ জলবায়ু কৃষিকাজ ও অধিবাসীদের জীবনধারণের পক্ষে অনুকূল।

3. উর্বর মৃত্তিকা: এখানকার মৃত্তিকা খুব উর্বর। এই মৃত্তিকায় ধান, গম, পাট, আখ, তৈলবীজসহ বিভিন্ন ফসলের উৎপাদন খুব বেশি হয়।

উন্নত পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা: ভূমি যথেষ্ট সমতল বলে সড়ক এবং রেল পরিবহণ ব্যবস্থা উন্নত। সমগ্র অঞ্চলটিতে যােগাযােগ ব্যবস্থারও যথেষ্ট উন্নতি ঘটেছে, যা অধিক জনবসতি গড়ে তােলার পক্ষে সহায়ক।  

Part - E

(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)

5.

5.1.     নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

5.1.1.     মধ্যগতিতে নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্নণা দাও।

Ans: Click HERE 


5.1.2.     হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্টি তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।

Ans : Click HERE 


5.1.3.     বায়ুর ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।

Ans : Click Here 


5.1.4.     শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারায় মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও।

Ans : Click Here 


5.2.     নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

5.2.1.     ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো।

Ans : Click Here 


5.2.2.     ভারতীয় জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।

Ans : Click HERE 


5.2.3.     ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।

Ans : Click Here 


5.2.4.      পূর্ব-ভারতে লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।

Ans : Click Here .


Part - E এর উত্তর পেতে ক্লিক করুন 

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

Part - F

Hgggggggggg

6.    প্রশ্নপত্রের সাথে প্রদত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:

6.1.    বিন্ধ্য পর্বত

6.2.    মালাবার উপকূল

6.3.    কাবেরী নদী

6.4.    একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল

6.5.    একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল

6.6.    উত্তর-পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল

6.7.    পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র

6.8.    একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র

6.9.    পূর্ব-উপকূলের একটি কৃত্রিক পোতাশ্রয়যুক্ত বন্দর

6.10.    নতুন দিল্লি

Ans: Updated later 

অথবা

(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)


6. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও:

6.1.   ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী?

6.2.   ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম লেখো।

6.3.   ভারতের প্রবাল দ্বীপপুঞ্জের নাম কী?

6.4.   ভারতের একটি শীতল মরুভূমির নাম লেখো।

6.5.   কোন নদীর উপর ডিভিসি (DVC) পরিকল্পনা গড়ে তোলা হয়েছে?

6.6.   ভারতে প্রধান খরিপ শস্য কি?

6.7.   ভারতের সরলবর্গীয় অরণ্যের একটি উদ্ভিদের নাম করো।

6.8.   জোয়ার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

6.9.   ভারতে কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত?

6.10.   ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ সংস্থার নাম লেখো।

6.11.   ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো?

6.12.   পূর্ব ভারতের বৃহত্তম মহানগর কোন্টি?

6.13.   মুম্বাই এর আন্তর্জাতিক বিমান বন্দরের নাম কী?

6.14.   ভারতের কোন্ রাজ্যের স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি?


Part - G

[শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]

7.

7.1.   যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:

7.1.1.   ক্যানিয়ন কী?

7.1.2.  'বার্গফ্রন্ড' কাকে বলে?

7.1.3.   ইনসেলবার্জ বলতে কি বোঝো?

7.1.4  'কালবৈশাখী কী?

7.2.   যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

7.2.1.   উত্তর-পূর্ব ভারতের একটি মালভূমির নাম লেখো।

7.2.2.   ভারতের কোথায় বাগার অবস্থিত?

7.2.3.   গঙ্গার একটি শাখানদীর নাম লেখো।

7.2.4.   একটি তন্তু ফসলের নাম লেখো।

7.2.5.   একটি কৃষি-ভিত্তিক শিল্পের উদাহরণ দাও।

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেতে ক্লিক করুন

বিভিন্ন চাকরির ও ভিভিন্ন স্কুল এর বিষয় এর মক টেস্ট দিতে ক্লিক করুন 

If you like this content, please CLICK any of the Ads in this page.
🔖🔖 মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তরক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর - ক্লিক করুন

🔖🔖 মাধ্যমিক ইংলিশ প্রশ্নোত্তর - ক্লিক করুন

📌📌 বিভিন্ন পরীক্ষার Mock Test - ক্লিক করুন 

Post a Comment

Search Your Questions

Powered By GoogleGoogle

Mock Test

Practice unlimited Mocks

MS

Maddhamik Solution

Knowledge Like Books

CBSE Notes

Educational platforms

Essay Writing

Credit Your Writing Skills

Letter Writing

Learn letter writing techniques

BW

Bengali Writing

Enhance Your Language Skills

PDF

ê - Books

Knowledge Investment

Web

New Job Updates

Shine like Jio Hotstar

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.