Questions : রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও।
Answer:
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতিপ্রেমী দার্শনিক ও শিক্ষাবিদ। রবীন্দ্রনাথ প্রকৃতির কোলে শিক্ষার্থীদের স্বাধীনভাবে বাস্তবমুখী শিক্ষাদানের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বিশ্লেষণ করলে, যে সমস্ত দিক বিশেষভাবে পরিলক্ষিত হয় সেগুলি হল নিম্নলিখিত-
শিক্ষার লক্ষ্য :
রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য হল পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজন করা। অর্থাৎ রবীন্দ্রনাথ বলেন- প্রকৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা নিজেদেরকে পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবে।
এছাড়া তিনি শিক্ষার লক্ষ্য হিসেবে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিকাশ সাধন হবে শিক্ষা অন্যতম লক্ষ্য।
শিক্ষার পদ্ধতি:
শিখন পদ্ধতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বিশেষ প্রশংসার দাবি রাখে। রবীন্দ্রনাথের মতে শিক্ষণ পদ্ধতি হবে সমস্যা সমাধানমূলক। অর্থাৎ তিনি শিক্ষার্থীদের স্বাধীন ও স্বাভাবিক পরিবেশে বাস্তব জীবনের সঙ্গে সংযোগ রেখে শিক্ষাদানের কথা বলেছেন।
তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষণ পদ্ধতি হিসেবে আবিষ্কার পদ্ধতি, কর্মকেন্দ্রিক পদ্ধতি, অভিজ্ঞতা কেন্দ্রিক পদ্ধতি, আলোচনা, বিতর্ক, গল্পের ছলে শিক্ষা প্রভৃতির উল্লেখ করেছেন।
শৃঙ্খলা :
রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষায় মুক্ত শৃঙ্খলা দানের কথা উল্লেখ করেছেন। তাই তিনি বলেন শিক্ষার্থীদের শিক্ষায় স্বাধীনতা দিলে শিক্ষার্থীরা নিজে থেকেই শৃঙ্খলিত হয়ে পড়বে। তাই রবীন্দ্রনাথের মতে শৃঙ্খলা মানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো নিয়ম-কানুন নয়।
শিক্ষার মাধ্যম :
রবীন্দ্রনাথ বলেছিলেন 'মাতৃভাষা মাতৃদুগ্ধ সম'। রবীন্দ্রনাথ মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। তাই তিনি শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার উপর অধিক গুরুত্ব আরোপ করেন। এর বাস্তবিক প্রয়োগ দেখা যায়, শান্তিনিকেতনের বিদ্যালয়ে।
শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় :
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার অন্যতম ব্যবহারিক বা বাস্তবায়িত দিক হল 1901 সালের 22 শে ডিসেম্বর শান্তিনিকেতনে আশ্রমিক বিদ্যালয় স্থাপন। শান্তিনিকেতনকে ব্রহ্মচর্যাশ্রম বলা হয়। এটি পরবর্তীকালে বিশ্বভারতীতে রূপান্তরিত হয়। অর্থাৎ এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার 17 বছর পর 1918 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই শিক্ষা ব্যবস্থার কতগুলি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সেগুলি হল-
i) এই শিক্ষা ব্যবস্থা ছিল আশ্রমিক শিক্ষা প্রকৃতির।
ii) অবাক স্বাধীনতা মূলক।
iii) সৃজনধর্মী শিক্ষা ব্যবস্থা।
iv) বৃত্তিমুখীনতা। শান্তিনিকেতনের এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উপযোগী করে তোলার জন্য বৃত্তিশিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in