গঠন ও কাজ
বিবর্তনের ধরন নির্দেশক
Answer:
যেসব অঙ্গ উৎপত্তি ও গঠনগত দিক থেকে ভিন্ন হলেও কার্যগত দিক থেকে এক, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলা হয়।
গঠন ও কাজ: পতঙ্গ ও পাখির ডানা ওড়ার জন্য ব্যবহৃত হলেও এদের উৎপত্তি ও গঠনগত দিক থেকে কোন সাদৃশ্য নেই। পতঙ্গের ডানা কিউটিকল বা বহিঃ-কঙ্কালের প্রসারিত অংশ, অন্যদিকে পাখির ডানা পালক আবৃত অগ্রপদ বিশেষ।
মটর গাছের পাতার আকর্ষ ও ঝুমকোলতার কান্ডের আকর্ষ একই রকম কাজ করলেও এরা উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন। মটর গাছের আকর্ষ রূপান্তরিত পাতা ও ঝুমকোলতার আকর্ষ হল রূপান্তরিত শাখা।
বিবর্তনের ধরন নির্দেশক: উপরোক্ত উদাহরণ গুলি থেকে বোঝা যায় যে, নানা রকম জীব একই পরিবেশে একইরকমভাবে অভিযোজিত হয় ও তার ফলে তাদের মধ্যে আপাত কার্যগত মিল সৃষ্টি হয়। সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তন কে প্রমাণ করে।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in