Questions : উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো।
Answer: অযৌন জননের প্রকারভেদ ও উদাহরণ (Types and examples of asexual Reproduction)
জীবদেহে পাঁচটি পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হতে দেখা যায়, যেমন: [i] বিভাজন, [ii] কোরকোদগম, [iii] গেমিউল পঠন, [iv] পুনরুত্পাদন এবং [v] রেণু উত্পাদন
[i] বিভাজন:- বেশির ভাগ এককোশী প্রাণী বিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। এই পদ্ধতিতে মাতৃ-কোশের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোশ সৃষ্টি করে।
উদাহরণ- এককোশী প্রাণী অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউপ্লিনা ইত্যাদির ক্ষেত্রে এই রকম বিভাজন দেখা যায়।
[ii] কোরকোদগম:- এক্ষেত্রে প্রথমে দেহের কোনো একটি স্থানে একটি উপবৃদ্ধি দেখা যায়, যাকে কোরক বা বাড (bud) বলে। কোরক মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে বৃদ্ধি পায়। কোরকটি পরিণত হলে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন প্রাণীরূপে বসবাস করে।
• উদাহরণ:- হাইড্রা, এবং কয়েক রকম টিউনিকেটের [tunicates] ক্ষেত্রে কোরকোদগম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়।
[iii] গেমিউল গঠন:- মিঠে জলে বসবাসকারী স্পঞ্জের দেহে গেমিউল গঠিত হয়। গেমিউল পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন প্রাণীদেহ সৃষ্টি করে।
[iv] পুনরুত্পাদন:- স্পাইরোগাইরা নামক শৈবালে এবং স্পঞ্জ, চ্যাপ্টা কৃমি ও একনালিদেহী প্রাণীদের পুনরুত্পাদন বা রিজেনারেশন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়।
[v] রেণু উত্পাদন:- বেশিরভাগ অপুষ্পক উদ্ভিদের অযৌন জনন রেণু উত্পাদনের দ্বারা সম্পন্ন হয়। উদ্ভিদদেহের থলির মতো আকৃতির যে অঙ্গের মধ্যে রেণু গঠিত হয়, তাকে রেণুস্থলী বলে। রেণু চলমান হলে (সিলিয়া বা ফ্লাজেলবিশিষ্ট রেণু চলমান হয়) তাকে চলরেণু বলে, যেমন। ইউলোথিক্স-এর চলরেণু। রেণু নিশ্চল অর্থাৎ চলমান না হলে তাকে অচলরেণু বলে। মিউকর, পেনিসিলিয়াম ইত্যাদি ছত্রাকের রেণু অচলরেণু। রেণুস্থলী থেকে পরিণত রেণু নির্গত হয়ে বাতাসের সাহায্যে ছড়িয়ে পড়ে এবং অনুকূল পরিবেশে প্রতিটি রেণু অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ-দেহ সৃষ্টি করে ।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
