গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন ?
Answer:
গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক এর কারণ :
1. সমতল ভূপ্রকৃতি: গাঙ্গেয় সমভূমিটিতে ভূমির বন্ধুরতা একেবারেই নেই। এখানকার সমতল ভূপ্রকৃতি কৃষিকাজ, পরিবহণ ও শিল্পস্থাপনের উপযুক্ত পরিবেশ তৈরি করেছে।
2. অনুকূল জলবায়ু: এই অঞ্চলটির উষ্ণতা ও বৃষ্টিপাত মধ্যম প্রকৃতির। এইরূপ জলবায়ু কৃষিকাজ ও অধিবাসীদের জীবনধারণের পক্ষে অনুকূল।
3. উর্বর মৃত্তিকা: এখানকার মৃত্তিকা খুব উর্বর। এই মৃত্তিকায় ধান, গম, পাট, আখ, তৈলবীজসহ বিভিন্ন ফসলের উৎপাদন খুব বেশি হয়।
4. উন্নত পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা: ভূমি যথেষ্ট সমতল বলে সড়ক এবং রেল পরিবহণ ব্যবস্থা উন্নত। সমগ্র অঞ্চলটিতে যােগাযােগ ব্যবস্থারও যথেষ্ট উন্নতি ঘটেছে, যা অধিক জনবসতি গড়ে তােলার পক্ষে সহায়ক।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information www.bjubangla.in