Questions : গিরীশ মহাপাত্রের চেহারার বর্ণনা দাও ।
Answer: শরৎচন্দ্রের ‘ পথের দাবী’র মূল চরিত্র বিপ্লবী সব্যসাচী মল্লিক গিরীশ মহাপাত্রের ছদ্মবেশে বর্মা আসেন । পোলিটিক্যাল সাসপেক্ট হিসেবে তাকে আটক করলেও বেশভূষা ও চেহারার বিভ্রান্তিতে পুলিশ তাঁকে ছেড়ে দেয় । বছর বত্রিশের সব্যসাচীর গায়ের ফর্সা রং রোদে পুড়ে তামাটে হয়েছে । রোগা চেহারার মানুষটি সামান্য পরিশ্রমেই হাঁপাতে ও কাশতে থাকেন । দেখে আশঙ্কা হয় সংসারের মেয়াদ বুঝি তার ফুরিয়ে এসেছে । তাকে আলাদাভাবে চোখে পড়ে তার রোগামুখের দুটি চোখের অদ্ভুত দৃষ্টির জন্য ।
All Govt Exam Mock Test: Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our Website or Subscribe our website for more information web.bjubangla.in
