Questions : জুনাগড় রাজ্যটি কী ভাবে ভারতভুক্ত হয় ?
Answer: ভারত স্বাধীনতা অর্জনের পর ভারতের ভূখণ্ডে উপস্থিত একাধিক দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হলেও কিছু রাজ্য ভারতভুক্তিতে অস্বীকার করে যার মধ্যে অন্যতম ছিল কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত রাজ্য জুনাগড়। এই রাজ্য যে উপায়ে ভারতের সঙ্গে যুক্ত হয় তা হল-
- জুনাগড়ের পরিস্থিতি: জুনাগড় ছিল হিন্দু অধ্যুষিত দেশীয় রাজ্য যেখানে প্রায় ৮০% জনগণ হিন্দু। কিন্তু সেখানকার মুসলিম নবাব জুনাগড়কে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে সচেষ্ট হন। জুনাগড়ের দেওয়ান শাহনাওয়াজ ভুট্টোও ছিলেন মুসলিম লিগের উগ্র সমর্থক।
- প্রজাবিদ্রোহ : জুনাগড়ের নবাব রাজ্যটিকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চাইছে সেখানকার প্রজাদের মধ্যে ব্যাপক বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
- সেনা অভিযান: প্রজাবিদ্রোহের ফলে সেখানকার নবাব পাকিস্তানে পালিয়ে যান। এইসময় ভারতের সেনাবাহিনী জুনাগড়ে প্রবেশ করে।
- গণভোট: জুনাগড়ের বাসিন্দারা ভারত, না পাকিস্তানের সঙ্গে যোগ দিতে আগ্রহী তা জানার জন্য ১৯৪৮ খ্রিস্টাব্দে সেখানে গণভোটের আয়োজন করা হয়। গণভোটের দ্বারা সেখানকার মানুষ ভারতে যোগদানের পক্ষে মত দেয়।
- ভারতে যোগদান : গণভোটের পর জুনাগড় ১৯৪৯ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ভারতের সঙ্গে যুক্ত হয়।
Maddhamik History 2020
You Can Translate It In Your Language :-All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information web.bjubangla.in