ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো
Answer:
ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে না ওঠার কারণ
স্বল্প দৈর্ঘ্য - নর্মদা বাদে পশ্চিম বাহিনী প্রায় প্রতিটি নদীর দৈর্ঘ্য অনেক কম, প্রবাহ পথ কম হওয়ায় নদী গুলির দ্বারা বাহিত পদার্থের পরিমাণও তুলনামূলক ভাবে অনেক কম। যা মোহনা অঞ্চলে বদ্বীপ গঠনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
খাড়া ঢাল - পশ্চিম বাহিনী নদী গুলি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের খাড়া ঢালের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী গুলি হয় দ্রুত গতি সম্পন্ন ও খরস্রোতা। তাই নদী গুলির দ্বারা যে পরিমাণ পলি বাহিত হয়, সেগুলি নদী মোহনা অঞ্চলে সঞ্চিত হওয়ার তেমন একটা সুযোগ পায় না।
উপনদীর সংখ্যা - পশ্চিম বাহিনী প্রায় প্রতিটি নদীর উপনদীর সংখ্যা অনেক কম ও দৈর্ঘ্য ক্ষুদ্রাকার। তাই এই উপনদী গুলির দ্বারা বাহিত পদার্থের পরিমাণও তুলনায় অনেক কম।
All Govt Exam Mock Test : Click HERE
Maddhamik Question Paper Solution : Click HERE
Bookmark our website or Subscribe our website for more information www.bjubangla.in